সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির ভয়াবহ হামলা, প্রাণ হারালেন ৩ পাকিস্তানি সহ ৬ জন!

সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির ভয়াবহ হামলা, প্রাণ হারালেন ৩ পাকিস্তানি সহ ৬ জন!

মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালীতে মিশরীয় মালিকানাধীন একটি সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। ‘তিহামাহ’ নামের ওই জাহাজে চালানো এই রক্তক্ষয়ী হামলায় ছয়জন নাবিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানি নাগরিক, একজন ইন্দোনেশিয়ার এবং বাকি দু’জন ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের সদস্য। এছাড়া এই আকস্মিক হামলায় আহত হয়েছেন আরও দশজন ক্রু সদস্য। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এবং ইয়েমেনের পরিবহন মন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের মুরাদ উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করার সময় অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাহায্যের আবেদন জানায়। এরপর হাউথিবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে গেলে বিদ্রোহীদের পক্ষ থেকে দ্বিতীয় দফায় পুনরায় হামলা চালানো হয়। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন অবরোধের পালটা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হাউথিরা। মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনার জেরে এই প্রণালীতে হামলা ও প্রাণহানির ঘটনা এই প্রথম ঘটল, যা আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *