অবিশ্বাস্য! মঙ্গলের নক্ষত্র পরিবর্তনেই কি ভাগ্য বদলাচ্ছে এই চার রাশির?

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সাহস ও আত্মবিশ্বাসের কারক গ্রহ মঙ্গল গত ১২ অগাস্ট রাত ১০টা ৪৪২ মিনিটে রাহুর নক্ষত্র আর্দ্রায় প্রবেশ করেছে। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল এই নক্ষত্রেই অবস্থান করবে। গ্রহের এই গুরুত্বপূর্ণ স্থানা পরিবর্তনের ফলে জ্যোতিষ গণনায় বিশেষ শুভ যোগ তৈরি হয়েছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে চলেছে চারটি বিশেষ রাশির জাতক-জাতিকার জীবনে। শুরু হতে চলেছে তাদের বহুকাঙ্ক্ষিত সুসময়।
এই গোচরের ফলে মেষ রাশির জাতকদের শত্রুজয়, মানসিক শান্তি এবং আর্থিক সংকট কেটে গিয়ে কর্মক্ষেত্রে বড় উন্নতির যোগ রয়েছে। মিথুন রাশির দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ ও আইনি জটিলতা মিটে যাওয়ার পাশাপাশি চাকরি ও ব্যবসায় অভাবনীয় সাফল্য আসবে। অন্যদিকে কর্কট রাশির আর্থিক সমস্যা দূর হয়ে ব্যবসায় বড় ডিল চূড়ান্ত হতে পারে এবং ধনু রাশির জাতকদের বিদেশ যাত্রার সুযোগসহ কেরিয়ারে সাফল্যের সোনালী সময় শুরু হবে।