স্বাধীনতার মহা উৎসবে লোকভবনে হাজির হচ্ছেন চার হাজার বিশেষ অতিথি!

স্বাধীনতার মহা উৎসবে লোকভবনে হাজির হচ্ছেন চার হাজার বিশেষ অতিথি!

এবার স্বাধীনতা দিবস পালনে আসছে বড় চমক। রাজ্যজুড়ে রেড রোডের মূল অনুষ্ঠান সহ জেলা ও গ্রাম স্তরে থাকছে কঠোর গাইডলাইন। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, উদযাপনে ভিন্নমাত্রা যোগ করতে অন্য পাঁচটি রাজ্যের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। একই সঙ্গে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ খাবারের উৎসবের আয়োজন করা হবে।

নবান্ন সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের দিন সকাল নটার পর রাজ্য, জেলা, মহকুমা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং স্থানীয় স্তরে সংশ্লিষ্ট প্রশাসনিক প্রধান ও পঞ্চায়েত প্রধানরা পতাকা তুলবেন। এছাড়া দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ডের বিশেষ পরিবেশনার নির্দেশ দেওয়া হয়েছে। লোকভবনের ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে দিব্যাঙ্গজন, কৃতী ব্যক্তিত্ব, স্বচ্ছতাকর্মী, শহিদ পরিবার ও ক্রীড়া পদকজয়ীদের বিশেষ আমন্ত্রণ জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *