অপরাধের ডেটায় স্বচ্ছতা আনতে লালবাজারের বড় পদক্ষেপ, শহরজুড়ে তৈরি হচ্ছে নতুন শাখা!

অপরাধের ডেটায় স্বচ্ছতা আনতে লালবাজারের বড় পদক্ষেপ, শহরজুড়ে তৈরি হচ্ছে নতুন শাখা!

অপরাধ সংক্রান্ত তথ্যে স্বচ্ছতা আনতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নজরদারি বাড়াতে কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে তৈরি হচ্ছে ‘ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’ বা ডিসিআরবি। পুলিশ কমিশনারের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য পুলিশের এসসিআরবি এবং জাতীয় স্তরে এনসিআরবি-র আদলেই এই বিশেষ শাখা গঠিত হচ্ছে। শহরের দশটি ডিভিশনেই এই ব্যবস্থা চালু করা হয়েছে, যা মূলত ইন্টারোপেরাবেল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা আইসিজেএস-এর আওতায় থাকা অপরাধের ডেটা এবং মামলার ওপর কড়া নজর রাখবে। প্রতিটি ডিসিআরবির দায়িত্বে থাকবেন আটজন কর্মী, যার মধ্যে একজন সাব-ইন্সপেক্টর ওসি হিসেবে এবং তাঁর অধীনে তিনজন এএসআই ও চারজন কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

এই নতুন শাখা সিসিটিএনএস, ই-সাক্ষ্য, ই-ফরেনসিক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে থানাগুলির কাজের মান ও ডেটা আপডেট নিয়মিত খতিয়ে দেখবে। থানাগুলির কার্যকারিতা তদারকি করতে ডিসিআরবি আধিকারিকরা নিয়মিত থানা পরিদর্শন করবেন এবং তদন্তকারী অফিসারদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেবেন। সমস্ত তথ্যের প্রতিদিনের রিপোর্ট ডিভিশনের ডিসিদের কাছে জমা পড়বে এবং একজন যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক এর সামগ্রিক নোডাল অফিসারের দায়িত্ব সামলাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *