মসজিদ থেকে মাইক খোলার মামলায় কড়া অবস্থান হাইকোর্টের!

মসজিদ থেকে মাইক খোলার মামলায় কড়া অবস্থান হাইকোর্টের!

রাজ্যজুড়ে মসজিদ থেকে মাইক খোলার অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। শুনানির সময় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আজান দিতে কেউ বাধা দিচ্ছে না, তবে ৪ হাজার মাইক খোলার যে দাবি করা হয়েছে তার নির্দিষ্ট তথ্য পেশ করতে হবে। পাশাপাশি, এই বিষয়ে রাজ্য সরকারকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অগস্ট।

শুনানিতে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, নোটিশ ছাড়াই মৌখিক নির্দেশে পুলিশ জোর করে মসজিদগুলির মাইক খুলেছে। অন্যদিকে, রাজ্যের পক্ষে দাবি করা হয় যে এই অভিযোগ ভিত্তিহীন এবং নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। কোনো পুলিশ কর্মী এমন নির্দেশ দেননি বলেও জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন যে, শব্দবিধি মেনে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে কি না। সব দিক খতিয়ে দেখতে রাজ্যকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *