ফোনের নেশায় মর্মান্তিক পরিণতি! তিন লক্ষ টাকার অস্ত্রোপচার করালেন জনপ্রিয় অভিনেত্রী!

মুঠোফোনে অতিরিক্ত আসক্তির কারণে বড়সড় শারীরিক বিপদের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার পরিচিত মুখ শাকিলা। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে শুয়ে বা বসে মোবাইল ব্যবহার করার জেরে তাঁর ঘাড়ের শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে বাধ্য হন তিনি। এই চিকিৎসায় তাঁর প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। সম্প্রতি হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।
ভিডিওটিতে শাকিলা জানান, তিনি বিছানায় এক পাশ ফিরে একটানা চার ঘণ্টা ফোনের স্ক্রিনে চোখ রাখতেন। চা-কফি খাওয়ার বিরতি ছাড়া বাকি সময় গেম খেলা, ইউটিউব ও ইনস্টাগ্রামে রিলস দেখার পেছনেই কেটে যেত। এই অভ্যাসের জেরে তাঁর ঘাড়ের সমস্যা চরম আকার ধারণ করে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি সাধারণ মানুষকে সতর্ক করেছেন। অভিভাবকদের উদ্দেশে তাঁর আর্জি, শিশুদের হাতে ফোন দেবেন না এবং অপ্রয়োজনে দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ রাখবেন না, অন্যথায় বড় মাশুল গুনতে হবে।