১৬ আগস্ট থেকে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’, বন্ধ হয়ে যাচ্ছে ‘স্বাস্থ্যসাথী’? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর!

১৬ আগস্ট থেকে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’, বন্ধ হয়ে যাচ্ছে ‘স্বাস্থ্যসাথী’? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর!

আগামী ১৬ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায় জানান, দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার ও ৬ কোটি মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। যারা কেন্দ্রীয় মানদণ্ডের বাইরে থাকবেন, তাদের জন্য একই দিনে চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা’। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হবে।

বিদ্যমান ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২ থেকে ৩ মাস আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা এবং স্বাস্থ্যসাথী—তিনটি প্রকল্পই একই সঙ্গে পরিচালিত হবে। পরবর্তীতে উপভোক্তারা নতুন প্রকল্পে সফলভাবে স্থানান্তরিত হলে ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহার করা হবে। রাজ্যের ১,৯৩০টি হাসপাতালকে এই সেবার যুক্ত করা হয়েছে। হাসপাতালে নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ডের মাধ্যমে ডিজিটাল ভেরিফিকেশন করেই রোগীরা এই পরিষেবা পাবেন এবং দেশের ৪০ হাজারের বেশি অনুমোদিত হাসপাতালেও এই সুবিধা প্রযোজ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *