নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য! এবার দলের সাংসদকে নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত শমীকের?

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য! এবার দলের সাংসদকে নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত শমীকের?

স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নিয়ে বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক নথির দোহাই দিয়ে নিজের বক্তব্যে অনড় থেকে সংসদ চত্বরেও তিনি একই দাবি পুনর্ব্যক্ত করেন। এর জেরে রাজ্যজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে বিতর্ক বাড়লে নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন ওই সাংসদ।

এই আবহে নেতাজির অবদান স্মরণ করিয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, নেতাজি সর্বকালের সেরা জননেতা এবং প্রতিটি জাতীয়তাবাদী মানুষের অন্তরে তাঁর স্থান অপরিসীম। নেতাজিকে নিয়ে সাধারণ মানুষের আবেগে আঘাত লেগে থাকলে দল নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করবে বলে ইঙ্গিত দেন তিনি। ফলে এই ঘটনার পর সাংসদের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব কোনো কড়া পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *