‘ঘটনাস্থলে ছিলেন না উদয়ন’— বিচারকের সামনে মুচলেকা দিয়ে দাবি অভিযোগকারীর

‘ঘটনাস্থলে ছিলেন না উদয়ন’— বিচারকের সামনে মুচলেকা দিয়ে দাবি অভিযোগকারীর

সাবেক রাজ্য মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে চলা একাধিক মামলার শুনানিতে আদালতে তৈরি হলো এক নতুন নাটকীয় পরিস্থিতি। ২০২১ সালের একটি পুরোনো মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে পিছু হটলেন মূল অভিযোগকারী তপন বর্মন। বিচারকের সামনে লিখিত মুচলেকা দিয়ে তিনি নিজের বয়ান পরিবর্তন করেন।

সরকারপক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, অভিযোগকারী তপন বর্মন আদালতে দাবি করেছেন যে ঘটনার দিন উদয়ন গুহ বা অপর অভিযুক্ত হজরত মিয়াঁ— কেউই অকুস্থলে উপস্থিত ছিলেন না। তাই আদালত উদয়ন গুহকে জামিন দিলে তাঁর কোনো আপত্তি থাকবে না বলেও তিনি জানান।

অন্যদিকে, সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে উদয়ন গুহকে ৯ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে সমস্ত সওয়াল-জবাব শেষে বিচারক পুলিশের সেই আবেদন খারিজ করে দেন এবং তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। শারীরিক অবস্থা বিবেচনায় আগের দিন তাঁকে একদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল। বিচারকের নির্দেস অনুযায়ী আগামী ২৫ আগস্ট উদয়ন গুহকে পুনরায় আদালতে হাজির করানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *