‘গ্রেট ক্যালকাটা কিলিং ভুলব কী করে?’ বিভাজন বিভীষিকা দিবসে ইতিহাস ও যন্ত্রণার কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

‘গ্রেট ক্যালকাটা কিলিং ভুলব কী করে?’ বিভাজন বিভীষিকা দিবসে ইতিহাস ও যন্ত্রণার কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

দেশভাগের ঐতিহাসিক যন্ত্রণা ও ভয়াবহ স্মৃতি স্মরণ করে রাজ্যে পালিত হলো ‘বিভাজন বিভীষিকা’ স্মরণ দিবস। ১৪ আগস্ট মৌলালি যুবকেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ এবং তার পরিণতিতে সংঘটিত গণহত্যার ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, দেশভাগের সময় ক্ষমতার লোভে অখণ্ড ভারতকে বিভক্ত করা হয়েছিল, যার ফলে লাখ লাখ মানুষকে ছিন্নমূল হতে হয়। নিজের বক্তব্যে তিনি নোয়াখালী গণহত্যা এবং ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর মতো ঘটনা স্মরণ করে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শিবাজি ও মহারানা প্রতাপের অবদান এবং গোপাল মুখোপাধ্যায়ের সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

রাজ্যপাল আর এন রবির প্রস্তাবনায় এবং রাজ্য সরকারের উদ্যোগে বদলের বাংলায় প্রথমবার এই দিনটি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও স্মরণের মাধ্যমে পালিত হয়। উত্তর কলকাতার ধ্বংসাত্মক ইতিহাস তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এই ঐতিহাসিক দিনটির স্মরণে এবং ক্ষতিগ্রস্তদের শ্রদ্ধা জানাতে শিয়ালদহ স্টেশনে ইতিমধ্যেই একটি স্মারক নির্মাণের জন্য ভূমিপূজা সম্পন্ন হয়েছে। একইসঙ্গে সুরাবর্দি অ্যাভিনিউর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি অ্যাভিনিউ’ করার বিষয়টিও তিনি পুনর্ব্যক্ত করেন। ইতিহাসকে বিকৃত না করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই উদ্যোগের মাধ্যমে দেশভাগের বিভীষিকাময় অধ্যায়কে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *