মাসে নয়, ডাবল ভাতা এবার বছরেই! উচ্চশিক্ষায় মিলবে ৫০ হাজার টাকা, ছাত্রীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাসে নয়, ডাবল ভাতা এবার বছরেই! উচ্চশিক্ষায় মিলবে ৫০ হাজার টাকা, ছাত্রীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে ‘কন্যারত্ন দিবস’ উপলক্ষে ছাত্রীদের জন্য একাধিক নতুন স্কলারশিপ ও অর্থনৈতিক সহায়তার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্কিম ও ‘কন্যারত্ন’ স্কলারশিপ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বাৎসরিক অনুদান ১ হাজার টাকার বদলে ২০০০ টাকা করে পাবে। এ বছর প্রায় ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী এই সুবিধার আওতায় আসবে, যার জন্য ইতিমধ্যেই সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

উচ্চশিক্ষার পথে অর্থনৈতিক অনটন যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি, ৬০ শতাংশের বেশি নম্বর পাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য চালু থাকছে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। বিদেশে উচ্চশিক্ষা বা জাতীয় স্তরের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় স্বামী বিবেকানন্দের নামে পৃথক তহবিল গঠনের কথাও জানানো হয়। সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের পড়াশোনাকে নির্বিঘ্ন রাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *