ভারতে আসার আগে ‘অনেক কিছু ঘটবে’! তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ভারতে আসার আগে ‘অনেক কিছু ঘটবে’! তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশের মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং তাঁর বহুল চর্চিত ভারত সফর ঘিরে বাড়ছে প্রবল অনিশ্চয়তা। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনের আগে সফর প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জানিয়েছেন, ব্রিকস সম্মেলন এখনও অনেক দেরি এবং তার আগে এক মাসে অনেক কিছু ঘটে যেতে পারে। মূলত ঢাকার স্পষ্ট বার্তা—প্রধানমন্ত্রীর এই সফর পুরোপুরি নির্ভর করছে চূড়ান্ত সফরসূচি ও দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ওপর। শেখ হাসিনার পতনের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশ চাইছে ভারত যেন অবিলম্বে হাসিনাকে হস্তান্তরিত করে। এর ওপর সম্প্রতি দিল্লিতে হাসিনার এক বিতর্কিত সাংবাদিক সম্মেলন ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ঢাকা সরাসরি দিল্লিকে এড়ানোর কৌশলে রয়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বাংলাদেশের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, সংকট নিরসনে আলোচনা ও শীর্ষ পর্যায়ের যোগাযোগের পথ এখনও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। তাঁর মতে, দুই দেশের শীর্ষ নেতারা সরাসরি বৈঠকে বসলে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান এবং সম্পর্ক জোড়া লাগানোর একটি বড় সুযোগ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভ, বাণিজ্যিক কূটনীতি এবং তিস্তা প্রকল্পের মতো সংবেদনশীল বিষয়ের জটিল সমীকরণের মাঝে দাঁড়িয়ে এখন দেখার, সব জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান ভারতে পা রাখেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *