আর নেই হয়রানি: অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে একাধিক শহরে যাতায়াতে কেন্দ্রের নীতি বদলের নির্দেশ

আর নেই হয়রানি: অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে একাধিক শহরে যাতায়াতে কেন্দ্রের নীতি বদলের নির্দেশ

অ্যাসিড হামলায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার স্বার্থে এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জটিলতা দূর করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে নতুন নীতি তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, অ্যাসিড আক্রান্তরা বাড়ি থেকে চিকিৎসার নির্দিষ্ট স্থান পর্যন্ত বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারেন। তবে শুনানিতে আবেদনকারী এনজিওর আইনজীবী জানান, এই ছাড় কেবল একটি নির্দিষ্ট গন্তব্যের জন্যই সীমাবদ্ধ। ফলে কোনো রোগীকে চিকিৎসার তাগিদে একাধিক হাসপাতাল বা বিভিন্ন শহরে যেতে হলে প্রতিবার আলাদা অনুমতি নেওয়ার হয়রানি পোহাতে হয়।

আদালতে হিমাচল প্রদেশের এক অ্যাসিড আক্রান্ত নারীর উদাহরণ তুলে ধরা হয়, যাকে অস্ত্রোপচার ও স্কিন গ্রাফটের জন্য হিমাচল থেকে তামিলনাড়ু, মুম্বই এবং আইনি কাজের জন্য দিল্লিতে যেতে হয়েছিল। প্রতিবারই তাঁকে রেলের নিয়মের জটিলতায় পড়তে হয়। আক্রান্তদের এই দীর্ঘদিনের হয়রানি বন্ধ করতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নিয়ম সহজ ও নমনীয় করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *