সর্বভৌমত্ব রক্ষায় কত দূর যেতে পারে ভারত! অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন অজিত ডোভাল

সর্বভৌমত্ব রক্ষায় কত দূর যেতে পারে ভারত! অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন অজিত ডোভাল

গত বছরের পহেলগাঁও হামলার বদলা নিতে ভারতীয় বায়ুসেনার পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথমবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ডিসকভারি চ্যানেলের আসন্ন ‘ডিক্লাসিফায়েড অপারেশন সিঁদুর’ ডকুমেন্ট্রিতে তিনি এই রুদ্ধশ্বাস সামরিক অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। গত ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের জবাবে ৭ মের রাতে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ডোভাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদে মদদ দেওয়া কিংবা জঙ্গিদের দমনে ব্যর্থতা কখনোই মেনে নেবে না ভারত।

নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারত যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত এবং এর কোনো নির্দিষ্ট সীমারেখাও নেই বলে সাফ জানিয়েছেন অজিত ডোভাল। তাঁর মতে, ভারতের দীর্ঘদিনের উদারতা বা অধিক সহনশীলতাকে যেন আন্তর্জাতিক মহল দুর্বলতা বলে ভুল না করে। উল্লেখ্য, এই ৮৮ ঘণ্টার অভিযানে পাকিস্তানের সাধারণ নাগরিক বা সেনা প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্যবস্তু করা হয়নি। এর আগে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও স্পষ্ট করে দিয়েছিলেন যে পারমাণবিক হুমকির মুখে ভারত তার নিরাপত্তায় কোনো আপস করবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *