অরুণাচলে সেনা ক্যাম্পে আচমকা হামলা! ২০ মিনিটের তীব্র গোলাগুলি ও রাতভর রুদ্ধশ্বাস অভিযানের আসল সত্যটি কী?

অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় আসাম রাইফেলসের একটি সেনাক্যাম্পে আচমকা জঙ্গি হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ লংভি গ্রামের ২১ আসাম রাইফেলসের কো ম্পা নি অপারেটিং বেস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সন্দেহভাজন জঙ্গিরা। অতর্কিত এই হামলার জবাবে সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ শায়েন করে সেনাবাহিনী। প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে চলে তীব্র গুলির লড়াই। শেষ পর্যন্ত জওয়ানদের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে টিকতে না পেরে ঘন জঙ্গলের অন্ধকারে পালিয়ে যায় হামলাকারীরা। সৌভাগ্যবশত, ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা সূত্রে অনুমান করা হচ্ছে, এই হামলায় নিষিদ্ধ সংগঠন ‘এনএসসিএন (কে-ওয়াইএ)’ (NSCN K-YA)-এর স্বঘোষিত কর্নেল মাকাম হাচেন নেতৃত্ব দিয়েছিল। তবে এই ঘটনায় অপর চরমপন্থী সংগঠন ‘উলফা (আইডিপেন্ডেন্ট)’-এর সম্পৃক্ততার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। হামলাকারীদের খোঁজে সীমান্ত এলাকা ও আশপাশের জঙ্গলে ব্যাপক চিরুনি অভিযান ও তল্লাশি জোরদার করা হয়েছে। সমগ্র ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের শনাক্ত করতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ও সেনাবাহিনী।