স্বাধীনতা দিবসে মেগা উপহার! পুরুলিয়ার পর্যটনে বড় চমক এনে জুড়ছে জোড়া নতুন ট্রেন

স্বাধীনতা দিবসে মেগা উপহার! পুরুলিয়ার পর্যটনে বড় চমক এনে জুড়ছে জোড়া নতুন ট্রেন

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরুলিয়ার পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। জঙ্গলমহলের এই জেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং পর্যটকদের যাতায়াত সহজ করতে চলতি মরশুমেই জোড়া নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অযোধ্যা পাহাড় ও শৈলশহর দার্জিলিংয়ের মেলবন্ধন ঘটাতে পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি এবং পুরুলিয়া থেকে দিঘা পর্যন্ত দুটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এই মর্মে লিখিত প্রস্তাব ও আর্থিক বরাদ্দের দাবি জানান। রেলমন্ত্রীর সঙ্গে এই আলোচনার পরই জঙ্গলমহলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

শুধু এই দুটি রুটেই নয়, জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আরও বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া-বেঙ্গালুরু ও পুরুলিয়া-হাওড়া ভায়া আসানসোল-বর্ধমান ট্রেন চালু এবং পুরুলিয়া-ভেল্লুপুরম ট্রেনের সাপ্তাহিক পরিষেবা বাড়ানো। পাশাপাশি, পুরুলিয়া-ঝাড়গ্রাম এবং পুরুলিয়া-বাঁকুড়া ভায়া হুড়া নতুন রেলপথ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার জন্যও রেলমন্ত্রকের কাছে আর্থিক বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পুরুলিয়ার পর্যটন মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে গোটা অঞ্চল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *