শেষ মুহূর্তে সফর বাতিল! সুন্দরবনের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে কেন পৌঁছাতে পারলেন না মুখ্যমন্ত্রী?

শেষ মুহূর্তে সফর বাতিল! সুন্দরবনের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে কেন পৌঁছাতে পারলেন না মুখ্যমন্ত্রী?

৮০ তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জাতীয় পতাকা উত্তোলনের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে ভেস্তে গেল সফর। সকাল থেকেই শুরু হওয়া প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের অনুমতি মেলেনি। ফলে নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়েই বাতিল করতে হয় এই প্রতীক্ষিত কর্মসূচি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অভিষেক তিওয়ারি। সুন্দরবনের বাসিন্দাদের কাছে পৌঁছাতে না পারায় গভীর দুঃখপ্রকাশ করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি নিশ্চিত করেছেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য এই সফর স্থগিত হলেও খুব দ্রুত গোসাবায় আসবেন মুখ্যমন্ত্রী।

এর আগে সকালে রাজধানী কলকাতার রেড রোডে আয়োজিত রাজ্যস্তরের জাঁকজমকপূর্ণ স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস অফিসারকে সম্মানজনক ‘মুখ্যমন্ত্রীর পদক’-এ ভূষিত করেন তিনি। এরপর একে একে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দুর্গাশক্তি বাহিনী, অন্নামৃত এবং কন্যারত্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ১২টি দর্শনীয় ট্যাবলো প্রদর্শিত হয়। রেড রোডের এই জমকালো অনুষ্ঠান শেষে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া শেষ পর্যন্ত তাঁর সূচীতে বাধা হয়ে দাঁড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *