বন্দে মাতরম থামানোর নির্দেশ সোনিয়া-রাহুলের! স্বাধীনতা দিবসের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

বন্দে মাতরম থামানোর নির্দেশ সোনিয়া-রাহুলের! স্বাধীনতা দিবসের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

স্বাধীনতা দিবসে দিল্লির কংগ্রেস সদর দপ্তরে জাতীয় স্তোত্র পরিবেশন ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত দলের সেই অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী এবং সাংসদ রাহুল গান্ধীর একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন ‘বন্দে মাতরম’ গান পরিবেশনের সময় সোনিয়া ও রাহুল তা থামানোর অঙ্গভঙ্গি করছেন। এই দৃশ্য সামনে আসতেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যসহ গেরুয়া শিবির জাতীয় গানের প্রতি আসাম্মানের গুরুতর অভিযোগ তুলেছে।

তবে সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, দলের দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই এই নিয়ম কঠোরভাবে মানা হয়। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের ব্যাখ্যা অনুযায়ী, ১৯৩৭ সালের কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত এবং নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ মেনে দলীয় অনুষ্ঠানগুলিতে জাতীয় স্তোত্রের শুধুমাত্র প্রথম অংশটুকু গাওয়ার নিয়ম রয়েছে। বহু দশক ধরে এই দলীয় প্রথা নিরবচ্ছিন্নভাবে চলে আসছে, তাই এই জলঘোলা সম্পূর্ণ ভিত্তিহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *