বাবা মারা গেলেন বৃদ্ধাশ্রমে, ৫,১০০ টাকা পাঠিয়ে ভিডিও কলেই সন্তানদের প্রশ্ন, ‘শেষ হবে কখন?’

বাবা মারা গেলেন বৃদ্ধাশ্রমে, ৫,১০০ টাকা পাঠিয়ে ভিডিও কলেই সন্তানদের প্রশ্ন, ‘শেষ হবে কখন?’

হরিয়ানার সোনিপতের একটি বৃদ্ধাশ্রমে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দেশ। মুম্বইয়ের প্রবীণ বস্ত্র ব্যবসায়ী শিবচরণ রামরতন গুপ্ত দীর্ঘদিন ধরে সেখানে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। বছরখানেক আগে তাঁর স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি বৃদ্ধাশ্রমেই তাঁর জীবনাবসান হয়। দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত তিন মেয়েকে খবর দেওয়া হলে তাঁরা সাফ জানিয়ে দেন, শেষকৃত্যে উপস্থিত থাকার মতো সময় তাঁদের হাতে নেই। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয়দের উদ্যোগেই প্রবীণের শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করা হয়।

এরপরই নেপাল প্রবাসী এক মেয়ে ভিডিও কলের মাধ্যমে বাবার শেষকৃত্যে অংশ নেন এবং অনলাইন মাধ্যমে ৫ হাজার ১০০ টাকা পাঠান। তবে সব সীমা ছাড়িয়ে যায় ভিডিও কলের সময় তাঁদের মন্তব্য। অন্ত্যেষ্টির মাঝেই সন্তানদের বলতে শোনা যায়, কাজ শেষ হতে আর কত দেরি, তাঁদের খাবার খেতে হবে। এমনকি চিতাভস্ম গঙ্গার জলে বিসর্জনের অনুরোধ করে তাঁরা সোনিপতে আসতে অপারগতা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তিন কন্যার চরম দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *