স্বাধীনতা দিবসের সকালে দিঘা যাওয়ার পথে ঘটল চরম বিপত্তি! নয়ানজুলিতে গাড়ি উলটে তরতাজা প্রাণ গেল দুজনের

স্বাধীনতা দিবসের সকালে দিঘা যাওয়ার পথে ঘটল চরম বিপত্তি! নয়ানজুলিতে গাড়ি উলটে তরতাজা প্রাণ গেল দুজনের

স্বাধীনতা দিবসে ছুটি কাটাতে গিয়ে দিঘা যাওয়ার পথেই ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। শনিবার সকালে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের ওপর চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরে একটি পর্যটকবাহী চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মৃতরা হলেন ডানকুনি থেকে আসা স্মরজিৎ দাস (৫৩) ও পিন্টু দাস (৪৫)। দুর্ঘটনা ঘটার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং গাড়িতে থাকা ৫ জনকেই উদ্ধার করে চণ্ডীপুর এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি ৩ জন আহত যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক অনুমান, টানা বৃষ্টির কারণে সড়কটি অত্যন্ত পিচ্ছিল থাকায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি। ঘটনার খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জল থেকে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল, কিংবা চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেই সব দিক খতিয়ে দেখতে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *