স্বাধীনতা দিবসে বন্ধ ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ! কাপুরুষোচিত কাজের অভিযোগে তোলপাড়

স্বাধীনতা দিবসে বন্ধ ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ! কাপুরুষোচিত কাজের অভিযোগে তোলপাড়

স্বাধীনতা দিবসের দিনই আকস্মিকভাবে অচল করে দেওয়া হলো ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সম্প্রতি যন্তর মন্তরে ছাত্রদের ওপর পুলিশের বলপ্রয়োগের একটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পরপরই এই পদক্ষেপ করা হয়। কাউকে সরাসরি আক্রমণ না করলেও, পেজ সরিয়ে দেওয়ার এই ঘটনাকে অত্যন্ত কাপুরুষোচিত কাজ বলে তীব্র সমালোচনা করেছেন তিনি।

এই উত্তেজনার মধ্যেই স্বাধীনতা দিবসে নিজের গ্রাম থেকে ‘স্কুল বাঁচাও’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন অভিজিৎ দিপকে। দেশের পরিকাঠামোহীন হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের জন্য উপযুক্ত পরিবেশ, পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি বিশেষ দল স্কুলগুলি পরিদর্শন করে খামতিগুলি চিহ্নিত করবে এবং স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে সেগুলি পূরণে সচেতন করবে। মহারাষ্ট্রের গ্রামের স্কুলে এই কর্মসূচির উদ্বোধনে স্থানীয় পঞ্চায়েত প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *