বিয়ে ছাড়াই মিলবে স্ত্রীর সব অধিকার! লিভ-ইন সম্পর্ক নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়!

লিভ-ইন সম্পর্কে থাকা নারীদের জন্য এক ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বিবাহিত দম্পতির মতো লিভ-ইন রিলেশনেও নারীরা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আইনি সুরক্ষা পাবেন। বিচারপতি সঞ্জয় করোল এবং এন. কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানিয়েছে, যদি সম্পর্কটি বিবাহ-সদৃশ হয় এবং উভয় পক্ষই বিয়ে করতে ইচ্ছুক থাকে, তবে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারার পরিধি অনুযায়ী পুরুষ সঙ্গীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে। শুধুমাত্র আনুষ্ঠানিক বিয়ে হয়নি—এই যুক্তিতে কোনো নারীকে সুরক্ষা থেকে বঞ্চিত করা যাবে না।
তবে আদালত পরিষ্কার করে দিয়েছে, সব লিভ-ইন সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে এই আইনের আওতায় আসবে না। সম্পর্কটি প্রকৃতপক্ষেই বৈবাহিক প্রকৃতির কি না, তা মামলার পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং মহিলাকে প্রমাণ করতে হবে যে উভয় পক্ষেরই বিয়ের সদিচ্ছা ছিল। অপব্যবহার রোধে গ্রেফতারির ক্ষেত্রে পুলিশকে সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্তের আপিল খারিজ করেছে শীর্ষ আদালত।