ভাসবে দক্ষিণবঙ্গ! তিন জেলায় লাল সতর্কতা, ডিভিসির জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ

ভাসবে দক্ষিণবঙ্গ! তিন জেলায় লাল সতর্কতা, ডিভিসির জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে চরম দুর্যোগের মুখোমুখি দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ১১০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত। এই প্রথম ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়ায় নিচু এলাকা প্লাবনের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা এবং দফায় দফায় চলছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *