স্কুল বেহাল কেন? সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় খুন যুবক! পরিবারকে ফোন মমতার

বাঁকুড়ার ইন্দাসে একটি সরকারি বেহাল স্কুলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নৃশংস হামলার শিকার হল এক পরিবার। এই হামলায় চরম মূল্য দিতে হল এক বয়স্ক ব্যক্তিকে। বাঁকুড়ার যুবক আবদুল হাফিজ সম্প্রতি এলাকার একটি বেহাল স্কুলের ভিডিও তুলে নেটপাড়ায় পোস্ট করেছিলেন। অভিযোগ, তারপরই তাঁদের বাড়িতে অতর্কিতে হামলা চালানো হয়, যার জেরে মৃত্যু হয় হাফিজের বৃদ্ধ বাবার। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
এই মর্মান্তিক পরিণতিতে অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, “তোমাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব।” চুরি হওয়া ফোন ও গুরুত্বপূর্ণ অডিও-ভিডিও প্রমাণের প্রেক্ষিতে তিনি এফআইআর কপি সহ পরিবারের সদস্যকে কলকাতায় দেখা করার পরামর্শ দেন। পাশাপাশি সুখেন্দু মিত্র ও দোলা সেনের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ঘটনার সাথে রাজনীতির যোগ নেই এবং অপরাধীরা ছাড় পাবে না।