তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড! শোকপ্রকাশ করে ফেসবুকে মমতার বার্তা

তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড! শোকপ্রকাশ করে ফেসবুকে মমতার বার্তা

শ্রাবণের শেষ সোমবারে তারাপীঠের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারালেন অন্তত আট জন পুণ্যার্থী। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ শর্ট সার্কিট থেকে ‘বিদেশিনী’ নামক ওই হোটেলে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ২২ জনকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দুই শিশু ও এক নারীসহ আটজনকে মৃত ঘোষণা করা হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার পেছনে হোটেল কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ উঠেছে। আবাসিকদের একাংশের দাবি, বিপদের সময় পিছনের জরুরি দরজা বা ফায়ার এক্সিট বন্ধ থাকায় তাঁরা বের হতে পারেননি। দমকলের প্রাথমিক তদন্তেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই হোটেলের মালিক কল্যাণ পালকে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *