পকেটে টান! আজ থেকে আকাশছোঁয়া হতে চলেছে পাউরুটির দাম!

পকেটে টান! আজ থেকে আকাশছোঁয়া হতে চলেছে পাউরুটির দাম!

সকালের প্রাতরাশ থেকে বিকেলের টিফিন—বাঙালির চেনা খাবারের তালিকায় থাকা পাউরুটির দাম একলাফে বাড়ছে। আজ, সোমবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে পাউরুটির নতুন দাম। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, ক্রমবর্ধমান উৎপাদন খরচের কথা মাথায় রেখেই এই মূল্যবৃদ্ধি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে ময়দা, চিনি, ভোজ্য তেল ও প্যাকেজিংয়ের সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাধ্য হয়েই প্রস্তুতকারকদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ৪০০ গ্রাম স্লাইস ব্রেডের দাম ৩২ থেকে বেড়ে ৩৬ টাকা এবং ২০০ গ্রাম স্লাইস ব্রেডের দাম ১৬ থেকে বেড়ে ১৮ টাকা হয়েছে। পাশাপাশি, ১০০ গ্রাম প্লেন ব্রেডের পিস প্রতি দাম ৮.৫০ টাকা থেকে বেড়ে ১০ টাকা হচ্ছে। অর্থাৎ এক পাউন্ডে ৪ টাকা ও হাফ পাউন্ডে ২ টাকা দাম বাড়ছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে দাম বাড়িয়েছিল এই সংগঠন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকশন কমিটি অব ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, তাদের অধীনে দাম বৃদ্ধি জুলাই মাস থেকেই কার্যকর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *