বকেয়া DA নিয়ে বিরাট খবর! অ্যাকাউন্টে ঢুকছে টাকা, জানুন কাদের ভাগ্যে খুলল জট?

বকেয়া DA নিয়ে বিরাট খবর! অ্যাকাউন্টে ঢুকছে টাকা, জানুন কাদের ভাগ্যে খুলল জট?

রাজ্য সরকারি দপ্তরগুলির অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অবশেষে স্বস্তির খবর। বহু প্রতীক্ষার পর কলকাতা পুরসভা এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট থাকা পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার (DA) একাংশ দেওয়া শুরু হয়েছে। হিসাব সংক্রান্ত জটিলতায় এতদিন তাঁদের প্রাপ্য আটকে থাকলেও প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের ত্রিপাক্ষিক বৈঠকের পর প্রক্রিয়ায় গতি এসেছে। অর্থদপ্তরের পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়ার ৫০ শতাংশ টাকা পাঠাতে শুরু করায় গত সপ্তাহের শেষ দিক থেকে প্রায় ৭ হাজারেরও বেশি পেনশন প্রাপকের অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র অর্থ জমা পড়েছে।

যদিও সমস্যার সম্পূর্ণ সমাধান এখনও অধরা। সুপ্রিম কোর্টে পেশ করা ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট অনুযায়ী, নানা জটিলতায় এখনো প্রায় ৮০ হাজারের বেশি অবসরপ্রাপ্ত কর্মীর ৬০০ কোটি টাকারও বেশি বকেয়া আটকে রয়েছে। এমনকি ভিন রাজ্যে থাকা বা বিভিন্ন গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তরাও সময়মতো এই টাকা পাননি। এরই মধ্যে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে এই বকেয়া সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানির দিন ধার্য হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলন্ত এই স্পর্শকাতর মামলার চূড়ান্ত নিষ্পত্তির আশায় বুক বাঁধছেন হাজার হাজার বকেয়াপ্রাপক কর্মী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *