অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকছে? জানুন বড় আপডেট!

অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ থেকে। গত মাসে কিছু অ্যাকাউন্টে টাকা ঢুকলেও চলতি মাসে তা বন্ধ রাখা হয়েছিল। নবান্নে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুমনা সরকার ও পূর্ণিমা চক্রবর্তী জানান, জমা পড়া ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে ১০ই জুলাই পর্যন্ত যাচাই হওয়া ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আজ থেকে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০শে অগাস্টের মধ্যে সমস্ত যাচাইকৃত আবেদনকারীর অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।
নামে অমিল থাকায় প্রায় দশ লক্ষ মহিলার টাকা আপাতত আটকে রয়েছে। মূলত আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই ৩০শে অগাস্টের মধ্যে শেষ হবে। এই পর্ব শেষ না হলে নতুন আবেদন নেওয়া হবে না। আগস্ট মাসে এই প্রকল্পে সরকারের মোট ব্যয় ৪ হাজার ৩৫০ কোটি টাকা। মঙ্গলবার মহাজাতি সদনে কলকাতার ১০ হাজার মহিলার হাতে এই সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।