গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, পরদিন মিলল নিথর দেহ!

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর, পরদিন মিলল নিথর দেহ!

হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতির শিকার হলো ১৫ বছরের কিশোর রূপম গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে বন্ধুদের সাথে স্নান করার সময় জোয়ারের টানে ভেসে যায় রূপম ও তার এক সঙ্গী। একজন কোনোমতে রক্ষা পেলেও রূপম জলের গভীরে তলিয়ে যায়। দিনভর তল্লাশি চালিয়েও সেদিন তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মালিপাঁচঘড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

অবশেষে রবিবার সকালে বেলুড়ের মরাপোড়া ঘাটের কাছে ভাঁড়ওয়ালা ঘাটে গঙ্গার চড়ায় ঝোপের মাঝে একটি মানবদেহের পা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে ডেকে পাঠায় এবং তাঁরা গিয়ে দেহটি রূপমের বলে শনাক্ত করেন। সন্তানের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *