‘১০-এ ৯ না পেলে ক্ষমা চাইব!’ সরকারের ১০০ দিনে বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বসছেন জনতার পরীক্ষায়

‘১০-এ ৯ না পেলে ক্ষমা চাইব!’ সরকারের ১০০ দিনে বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রীর, বসছেন জনতার পরীক্ষায়

রাজ্যে নতুন সরকার গঠনের পর একশো দিন পূর্ণ করার ঠিক আগের দিন এক অভূতপূর্ব ও তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ২০২৭ সালের ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এক বছর পূর্ণ হবে এবং সেই দিনই তিনি সরাসরি ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন। তাঁর সরকারের কাজের ভিত্তিতে সাধারণ মানুষই তাঁকে নম্বর দেবেন। আত্মবিশ্বাসী সুরের পাশাপাশি বিনয় বজায় রেখে তিনি স্পষ্টভাবে জানান, ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে তিনি নিজের ব্যর্থতা মেনে নেবেন এবং রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। একই সঙ্গে আগামী দিনে প্রশাসনিক ক্ষেত্রে আরও ভালো কাজ করার বার্তা দিয়ে জনগণের বিশ্বাস ও ভরসা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, এই ১০০ দিনে রাজ্য সরকার কী কী জনকল্যাণমূলক ও সংস্কারমূলক কাজ করেছে, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে শাসক দল। ‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ শীর্ষক একটি ৪১ পাতার বই প্রকাশ করা হয়েছে, যা বাড়ি বাড়ি গিয়ে তুলে দেওয়া হবে বঙ্গবাসীর হাতে। শিল্পে বিনিয়োগ, সামাজিক ও আর্থিক ক্ষমতায়ন, মহিলা সুরক্ষা এবং এতদিন আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলির অগ্রগতি সহ একাধিক সাফল্য এই বইয়ে সবিস্তারে স্থান পেয়েছে। রাজ্যবাসীর জন্য নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ ও তার অগ্রগতির খতিয়ান প্রকাশ্যে এনে স্বচ্ছতা বজায় রাখাই এই প্রচার অভিযানের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *