আপনজন যখন বিপদের কারণ: জীবন সুরক্ষিত রাখার ৪ চাণক্য-টোটকা

দৈনন্দিন জটিলতা কাটিয়ে সাফল্যের পথে চলতে আচার্য চাণক্যের নীতি আজও অত্যন্ত প্রাসঙ্গিক। চাণক্যের মতে, অনেক সময় বাইরের শত্রুর চেয়ে কাছের মানুষ বা আত্মীয়রাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ান। তাই সতর্ক না থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
অনেকে আত্মীয়কে বিপদের আশ্রয় মনে করলেও, চাণক্য নীতির মতে কিছু মানুষ আপনার উন্নতির চেয়ে আপনার দুর্বলতায় বেশি নজর রাখে। আপনার নতুন গাড়ি, বাড়ি বা পদোন্নতির আনন্দে অংশ না নিয়ে তারা খুঁত খুঁজতে ব্যস্ত থাকে। আবেগের বশে আমরা যেসব ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রকাশ করে ফেলি, পরবর্তীতে তারা তা নিজেদের স্বার্থে বা আপনাকে ছোট করতে ব্যবহার করে।
এই ধরনের পরিস্থিতি সামলে জীবনে শান্তি বজায় রাখতে আচার্য চাণক্য কয়েকটি পরামর্শ দিয়েছেন:
- প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখুন: কেউ কটূক্তি বা খোঁচা দিলে উত্তেজিত না হয়ে শান্ত থাকুন। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় জবাব।
- গোপনীয়তা বজায় রাখুন: আয় বা ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রশ্ন করলে আবেগের বশে সব বলবেন না। মেপে এবং সংক্ষিপ্ত উত্তর দিন।
- অযথা তর্ক এড়ান: কেউ ইচ্ছাকৃতভাবে প্ররোচিত করলে তর্কে না জড়িয়ে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলান।
- সীমানা নির্ধারণ করুন: কেউ জনসমক্ষে অপমান করতে চাইলে মাথা ঠান্ডা রাখুন। তবে বাড়াবাড়ি করলে নিজের সীমানা স্পষ্ট জানিয়ে দিন।
এক কথায়, হিংসুটে মানুষের নজর থেকে নিজেকে বাঁচাতে এবং সাফল্যকে সুরক্ষিত রাখতে চাণক্যের এই নির্দেশনাবলী মেনে চলা জরুরি।