বিজেপিতে নজিরবিহীন পরিবর্তন, অমিত মালব্যকে সরিয়ে নতুন দায়িত্বে দীপক, বাংলা থেকেও কি ছাঁটাই?

বিজেপিতে নজিরবিহীন পরিবর্তন, অমিত মালব্যকে সরিয়ে নতুন দায়িত্বে দীপক, বাংলা থেকেও কি ছাঁটাই?

বিজেপির সর্বভারতীয় সংগঠনে বড়সড় রদবদলের পর এবার দলের ডিজিটাল ও যোগাযোগ ব্যবস্থাপনাতেও আনা হলো গুরুত্বপূর্ণ পরিবর্তন। জাতীয় সভাপতি নিতিন নবীনের নতুন কমিটিতে দীর্ঘদিনের ডিজিটাল প্রধান অমিত মালব্যকে সরিয়ে সোশ্যাল মিডিয়া কনভেনর করা হয়েছে দীপক মাসকেকে। তাঁর সহযোগী কো-কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট ও অরুণ যাদব। এই নতুন তালিকায় নাম না থাকায় অমিত মালব্যের সাংগঠনিক ভূমিকা ও বঙ্গ বিজেপির পর্যবেক্ষক পদ নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। একইসঙ্গে দলের সামগ্রিক যোগাযোগ কৌশলে রদবদল ঘটিয়ে নতুন মিডিয়া কো-অর্ডিনেটর করা হয়েছে অনিল বালুনিকে।

আসন্ন একাধিক রাজ্যের নির্বাচনকে সামনে রেখেই বিজেপির ডিজিটাল প্রচার কৌশলকে আরও জোরদার করতে এই নতুন টিম তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ঘোষিত বিজেপির এই নতুন জাতীয় টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রদবদলে একঝাঁক নতুন মুখের পাশাপাশি কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে প্রত্যাবর্তন ঘটেছে স্মৃতি ইরানির। তাঁর হাতে উত্তরপ্রদেশের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া বসুন্ধরা রাজে, রাম মাধব ও বৈজয়ন্ত জয় পাণ্ডার মতো সিনিয়র নেতাদের পাশাপাশি সহ-সভাপতি পদে রাখা হয়েছে একাধিক মহিলা মুখকে। তবে বি এল সন্তোষের মতো অভিজ্ঞ নেতৃত্বকেও সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বহাল রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *