এক ঝটকায় ভাগ্য বদল! নর্দমা সাফ করতে গিয়ে কোটি টাকার সোনার খনি পেলেন সাফাইকর্মী

এক ঝটকায় ভাগ্য বদল! নর্দমা সাফ করতে গিয়ে কোটি টাকার সোনার খনি পেলেন সাফাইকর্মী

বেলজিয়ামের সিন্ট-গিলিস-ডেনডারমন্ডে ভূগর্ভস্থ নর্দমার পাইপ বদলানোর কাজ করার সময় ঘটল এক অলৌকিক ঘটনা। ১৮ বছর বয়সী তরুণ সাফাইকর্মী কোবে নর্দমা সাফাইয়ের সময় হঠাৎই মাটির নিচে সিল করা ব্যাগে লুকানো সোনার মুদ্রা, সোনার ডেলা এবং ক্রমিক নম্বরযুক্ত সোনার বারের সন্ধান পান। আন্তর্জাতিক সূত্র অনুযায়ী, উদ্ধার হওয়া এই বিপুল সম্পদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮ কোটি টাকা। ১৯ শতকের শেষের দিকের এক ঐতিহাসিক ভিলার নিচে সেলারের দেয়ালের আড়ালে এই সোনা রাখা ছিল, যা বর্তমানে একটি সমাজকল্যাণমূলক সংস্থা সংস্কার করছিল।

সোনার বিশাল ভাণ্ডার খুঁজে পেলেও পরম সততার পরিচয় দিয়ে পুরোটাই পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই সাফাইকর্মীরা। স্থানীয় প্রসিকিউটর অফিস আপাতত খতিয়ে দেখছে এই সম্পদ কোনো অপরাধ বা চুরির ঘটনার সাথে যুক্ত কি না। বেলজিয়ামের আইন অনুযায়ী, এমন গুপ্তধন উদ্ধারের পর তার প্রকৃত মালিকানার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হয়। ফলে এই ৯৮ কোটি টাকার সম্ভাব্য দাবিদারের তালিকায় রয়েছেন ভিলার পূর্বতন মালিকের উত্তরসূরি, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থা এবং সমাজকল্যাণ সমিতি। তবে নিজেদের দায়িত্ব পালনের পর তরুণেরা এখন আইনগত আবিষ্কারের পুরস্কারের আশায় প্রহর গুনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *