ইন্ডাস্ট্রির দালাল স্যান্ডি! বিস্ফোরক অভিযোগ তুলে মুখ খুললেন অভিনেত্রী তিথি

ইন্ডাস্ট্রির দালাল স্যান্ডি! বিস্ফোরক অভিযোগ তুলে মুখ খুললেন অভিনেত্রী তিথি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হয়ে উঠলেন কন্টেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহার বিরুদ্ধে। স্যান্ডির একটি সাম্প্রতিক ভিডিও ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। তিথি জানিয়েছেন, স্যান্ডি তাঁর ভিডিওতে ‘মা’ সিরিয়ালের ঝিলিক চরিত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, যা তাঁর কাছে অত্যন্ত আসাম্মানজনক। দীর্ঘ পাঁচ বছর স্যান্ডিকে চিনলেও, এই ঘটনার পর থেকে তাঁর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিথির অভিযোগ, স্যান্ডি দীর্ঘদিন ধরেই বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত এবং এবার তিনি ব্যক্তিগত আক্রমণ করে সীমা অতিক্রম করেছেন।

তিথির দাবি অনুযায়ী, স্যান্ডি সাহা কেবল কন্টেন্ট তৈরিই করেন না, বরং পর্দার আড়ালে অনৈতিক কাজের সঙ্গেও জড়িত। অভিনেত্রীর অভিযোগ, স্যান্ডি বিভিন্ন মেয়েদের ক্লায়েন্ট ধরে দেন এবং মোটা টাকার বিনিময়ে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখান। তিথিকে নিজেও এমন কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন। বিদেশ ভ্রমণের প্রস্তাব নাকচ করে দেওয়ায় স্যান্ডি তাঁর প্রতি বিদ্বেষ পোষণ করছেন বলে দাবি অভিনেত্রীর। নিজের দাবির স্বপক্ষে তিথি তাঁদের হোয়াটসঅ্যাপ কথোপকথনের তথ্যও জনসমক্ষে প্রকাশ করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় জোর শোরগোল পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *