হোয়াটসঅ্যাপে প্যান, আধার বা ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠানোর আগে সাবধান, হতে পারে বড় বিপদ!

হোয়াটসঅ্যাপে প্যান, আধার বা ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠানোর আগে সাবধান, হতে পারে বড় বিপদ!

অনেকেই কাজের প্রয়োজনে ব্যাঙ্ক, লোন এজেন্ট বা হোটেল বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে প্যান কার্ড, আধার কার্ড কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠিয়ে থাকেন। আপাতদৃষ্টিতে এটি সাধারণ কাজ মনে হলেও, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে নথি পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যাকে এই তথ্য পাঠাচ্ছেন, তাঁর ফোনে বা ক্লাউড ব্যাকআপে ফাইলটি চিরতরে থেকে যেতে পারে। ফলে ওই ব্যক্তির ফোন বা অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার গোপনীয় আর্থিক তথ্য সহজেই বেহাত হওয়ার আশঙ্কা থাকে। ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত ডিভাইসে নথি পাঠালে তথ্যের ওপর মালিকানা এবং নিয়ন্ত্রণ দুই-ই হারিয়ে যায়, যা ভবিষ্যতে বড় ধরনের জালিয়াতির কারণ হয়ে উঠতে পারে।

তাহলে সুরক্ষার উপায় কী? কোনো প্রতিষ্ঠানের প্রয়োজনে নথি জমা দিতে হলে সম্ভব হলে তাদের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। এতে তথ্য কোথায় এবং কী উদ্দেশ্যে সংরক্ষিত হচ্ছে তা জানা সহজ হয়। কোনো কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে বাধ্য হলে, যে নম্বরে তথ্য পাঠাচ্ছেন তা আগে যাচাই করে নিন। পাশাপাশি, নথি পাঠানোর সময় অবশ্যই পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করুন এবং পাসওয়ার্ডটি অন্য কোনো মাধ্যমে জানান। মনে রাখবেন, একবার আপনার আর্থিক ও ব্যক্তিগত তথ্যের নথি ফোন থেকে বেরিয়ে গেলে তা আর ফেরত পাওয়া আসাম্ভব। তাই অসতর্কতায় বিপদ ডাকার আগে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *