উৎসবের মুখে বাংলায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী! নিরাপত্তা নিশ্চিত করতে বড় ছক সরকারের

রাজ্যে নতুন করে আরও ৫০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এই পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করল। বর্তমানে রাজ্যে মোট ১০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকল, যার মধ্যে বিএসএফ, সিআরপিএফ ও এসএসবি-র জওয়ানরা অন্তর্ভুক্ত। মূলত আসন্ন উৎসবের মরসুম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই মোতায়েনের মূল উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সামনে দুর্গাপুজো-সহ একাধিক উৎসবের ভিড় সামলাতে ও সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই বাহিনী। ভোট পরবর্তী কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। যদিও এই মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে, তবে প্রশাসনিক কর্তাদের দাবি, জননিরাপত্তাই এই সিদ্ধান্তের একমাত্র লক্ষ্য। উৎসবের এই দিনগুলিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই নিরাপত্তা বলয় আরও বিস্তৃত করা হয়েছে।