১৭ দিনের শিশুর আর্তনাদে উথালপাথাল মায়ের মন, পরিদর্শনে গিয়ে নেটদুনিয়া কাঁপালেন খোদ মন্ত্রী!

নেপালের কাঠমান্ডুর এক সরকারি শিশু হোমে পরিদর্শনে গিয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন সেদেশের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক মন্ত্রী সীতা বাদি। অতি অস্বাস্থ্যকর পরিবেশ ও জমে থাকা বৃষ্টির জলের মধ্যে থাকা ওই হোমের বেশিরভাগ শিশুই অসুস্থ ছিল। পরিদর্শনকালে মাত্র ১৭ দিন বয়সি এক নবজাতকের খিদের জ্বালায় কান্নার শব্দ শুনে স্থির থাকতে পারেননি মন্ত্রী। হোমে কোনো বিকল্প দুধের ব্যবস্থা না থাকায় নিজের পদের মোহ দূরে সরিয়ে একরত্তি শিশুটিকে সস্নেহে কোলে তুলে নেন এবং স্তন্যপান করান। মায়ের উষ্ণ ছোঁয়া পেয়ে মন্ত্রীর কোলেই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে একরত্তি শিশুকন্যাটি।
হোমটির জঘন্য অবস্থা দেখে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মন্ত্রী নিজেই ঘোষণা করেন, “এখন থেকে আমিই ওর মা।” মাত্র ১২ বছর বয়সে এমন এক হোম থেকে উঠে এসে নিজের যোগ্যতায় মন্ত্রী হওয়া সীতা বাদি ১৫ দিন থেকে ২ বছর বয়সি বাকি ২০টি শিশুর সুরক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে সেই হোমের পরিবেশ ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। মন্ত্রীর এমন বিরল ও মমতাময়ী রূপের ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ও নেটিজেনরা মন্ত্রীর এই মহানুভবতাকে স্যালুট জানাচ্ছেন।
माननीय मन्त्री सीता वादीले बाल संगठनबाट उद्धार गरिएको शिशुलाई स्तनपान गराएर मानवताको उच्चतम् उदाहरण प्रस्तुत गर्नुभएको छ। मन्त्रीज्यूप्रति उच्च सम्मान व्यक्त गर्दछु । #Minister Sita Badi pic.twitter.com/oByS3vLb6L
— PRAKASH KUNWAR (@Kunwarprakash20) July 23, 2026