প্রতি তিন মাস অন্তর পরিবর্তন হতে চলেছে ঋণের EMI, জানুন রিজার্ভ ব্যাঙ্কের নতুন প্রস্তাব

প্রতি তিন মাস অন্তর পরিবর্তন হতে চলেছে ঋণের EMI, জানুন রিজার্ভ ব্যাঙ্কের নতুন প্রস্তাব

দেশের সাধারণ ঋণগ্রহীতাদের জন্য ঋণের নিয়মে এক বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নতুন প্রস্তাবিত খসড়া অনুযায়ী, আগামী দিনে প্রতি তিন মাস অন্তর বাড়ি বা গাড়ির মতো ঋণের ক্ষেত্রে ইএমআই (EMI) পরিবর্তিত হতে পারে। মূলত সুদের হারের ব্যবধান কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট কমালে বা বাড়ালেও অনেক সময় তার সুফল বা প্রভাব পেতে গ্রাহকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, কারণ বর্তমানে অনেক ব্যাংকেই বছরে মাত্র একবার সুদের হার পুনর্নির্ধারণ করা হয়ে থাকে।

রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন কাঠামো কার্যকর হলে ফ্লোটিং ইন্টারেস্ট রেটের অধীনে থাকা সব ঋণের সুদের হার বাজারদরের সাথে দ্রুত সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। অর্থাৎ শীর্ষ ব্যাঙ্ক নীতিগত সুদের হার পরিবর্তন করলে সর্বোচ্চ তিন মাসের মধ্যেই গ্রাহকদের কিস্তির পরিমাণে তার সরাসরি প্রতিফলন ঘটবে। এর ফলে পার্সোনাল লোন বা ফিক্সড ইন্টারেস্টের ওপর কোনো প্রভাব না পড়লেও পুরনো ফ্লোটিং ঋণের ক্ষেত্রেও পর্যায়ক্রমে এই নিয়ম প্রয়োগ করা হবে। বর্তমানে এই প্রস্তাবটি সাধারণের মতামতের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পেলে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *