উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, হস্টেল থেকে M.Sc ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার!
August 20, 20261:33 pm

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফের ঘনিয়ে এল অস্বাভাবিক মৃত্যুর কালো ছায়া। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেল থেকে M.Sc প্রথম বর্ষের ছাত্রী তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সকালে হস্টেলের ঘরে তৃষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এই মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।