ঘরছাড়া বিজেপি কর্মী ফিরলেন এলাকায়, প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে পুলিশে চাঞ্চল্যকর অভিযোগ!

ঘরছাড়া বিজেপি কর্মী ফিরলেন এলাকায়, প্রাক্তন তৃণমূল প্রধানের বিরুদ্ধে পুলিশে চাঞ্চল্যকর অভিযোগ!

রাজনৈতিক হিংসা ও আতঙ্কের আবহ কাটিয়ে অবশেষে নিজের ভিটেমাটিতে ফিরে এলেন কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল। অভিযোগ, বিজেপি করার অপরাধে স্থানীয় প্রাক্তন তৃণমূল প্রধান পিন্টু বাগদির নেতৃত্বে তাঁর ওপর মারধর চালানো হয়, দোকান ভাঙচুর ও লুটপাট করে পুরো পরিবারকে এলাকা ছাড়া করা হয়েছিল। দীর্ঘ দিন স্বাধীনভাবে ব্যবসা ও রাজনৈতিক কাজ করতে না পারা বিশ্বনাথ বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে স্বস্তি ফিরে পেয়েছেন।

এই খবর পেয়ে বিশ্বনাথের বাড়িতে যান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র, যেখানে তাঁকে স্থানীয় রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়। বিশ্বনাথ জানান, দীর্ঘদিন বাধাগ্রস্ত থাকার পর এখন তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছেন। বিধায়ক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আশ্বাস দেন যে, অতীতে অত্যাচার চালানো কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনায় প্রাক্তন প্রধানসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *