রাতে বুক জ্বালায় ঘুম ভাঙছে? শোয়ার এই সাধারণ ভূলেই বাড়ছে ভয়াবহ অ্যাসিডিটি!

রাতে বুক জ্বালায় ঘুম ভাঙছে? শোয়ার এই সাধারণ ভূলেই বাড়ছে ভয়াবহ অ্যাসিডিটি!

রাতে ভারী বা তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার পর হঠাৎ বুক জ্বালা, মুখে টক স্বাদ বা পেটে অস্বস্তি হওয়া অত্যন্ত পরিচিত সমস্যা। তবে অনেকেই জানেন না যে কেবল খাবার নয়, ভুল ঘুমের ভঙ্গিও এই অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, চিৎ হয়ে বা ডান দিকে ফিরে শুলে পাকস্থলীর অ্যাসিড খুব সহজেই খাদ্যনালিতে উঠে আসে, যা তীব্র অস্বস্তি তৈরি করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। এই সমস্যা এড়াতে বাঁ দিকে পাশ ফিরে শোয়া এবং মাথা ৬ থেকে ৮ ইঞ্চি উঁচুতে রাখা অত্যন্ত কার্যকর, যা অ্যাসিডকে উপরে উঠতে বাধা দেয়।

অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে ঘুমের ভঙ্গি বদলানোর পাশাপাশি দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি। রাতের খাবার ঘুমোনোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়া উচিত, যাতে হজমের পর্যাপ্ত সময় পাওয়া যায়। এছাড়া অতিরিক্ত ক্যাফিন, অ্যালকোহল, ধূমপান ও মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। তবে যদি খাবার গিলতে কষ্ট হয়, দ্রুত ওজন কমতে থাকে বা রাতে তীব্র ব্যথা হয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *