অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় চরম বিপাকে ব্যাংক কর্তৃপক্ষ, হাই কোর্টের কড়া নির্দেশে তুলকালাম

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ক্রেডিট কার্ড ব্লক করার ঘটনায় কলকাতা হাই কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়ল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, পূর্বে কোনো তথ্য না জানিয়ে এবং কেওয়াইসির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকা সত্ত্বেও বেআইনিভাবে অ্যাকাউন্ট ও কার্ড পরিষেবা স্তব্ধ করা হয়েছে। বিষয়টি শুনে আদালত উষ্মা প্রকাশ করে জানতে চায়, কেওয়াইসির বাহানায় কি ব্যাংক অভিষেকের মুখ দেখতে চাইছে? পরিস্থিতি বেগতিক দেখে ব্যাংক স্পষ্ট জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় অনলাইন প্রক্রিয়া সম্ভব নয়, তাই ব্যাঙ্কের প্রতিনিধি স্বয়ং অভিষেকের বাসভবনে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ ও স্বাক্ষর করিয়ে আনবেন।
আইনজীবী অবিলম্বে নথি হস্তান্তরে আপত্তি তুললে বিচারপতি স্পষ্ট জানান, ভোটার, প্যান, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের মতো প্রয়োজনীয় নথিপত্র ব্যাংককে প্রদান করতে হবে এবং কর্মকর্তা গিয়ে বাড়ি থেকে প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আদালত অ্যাকাউন্ট ফ্রিজ বাতিল ও ক্রেডিট কার্ড পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত বিবেচনা করবে। আগামী সপ্তাহে অভিষেকের বিদেশ যাত্রার সূচি থাকায় মামলার গুরুত্ব অনুধাবন করে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ডায়ালগ ও যুক্তিতর্কের মধ্য দিয়ে হাই কোর্টের এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।