সবঙের প্রলয়ংকারী বন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, ত্রাণ ও পুনর্বাসনে কার কাঁধে বিশেষ দায়িত্ব?

সবঙের প্রলয়ংকারী বন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, ত্রাণ ও পুনর্বাসনে কার কাঁধে বিশেষ দায়িত্ব?

পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত ত্রাণ ও পরিষেবা পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার আকাশপথে সবং-সহ জেলার প্লাবিত এলাকা পরিদর্শনের পর বিডিও অফিসে শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ প্রশাসনিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাপীড়িতদের সব রকম সহায়তা নিশ্চিত করতে এলাকাতেই অবস্থান করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতো। পাশাপাশি প্রধানমন্ত্রী শস্যবিমা যোজনার তালিকা তৈরি এবং মদুরকাঠি চাষকে বিমার আওতাভুক্ত করার বিশেষ দায়িত্বও তাঁকে প্রদান করা হয়েছে।

দুর্গতদের সুপেয় জল সরবরাহ নিশ্চিত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সবং ব্লকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ৩২০০টি পরিবারের জন্য ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, বন্যায় প্রাণ হারানো দুই ব্যক্তির পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৯ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে। আবাস যোজনায় জেলায় আরও ১৩ হাজার বাড়ি তৈরির পাশাপাশি ত্রাণ শিবিরে থাকা মানুষদের পর্যাপ্ত রেশন দিয়ে সুরক্ষিত স্থানে পাঠানো হয়েছে। প্রশাসনিক এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সবংয়ের স্থানীয় প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *