মালদায় নারকীয় ঘটনা! দিনদুপুরে এক মহিলাকে ধর্ষণ করে খুন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন অপরজন

মালদায় নারকীয় ঘটনা! দিনদুপুরে এক মহিলাকে ধর্ষণ করে খুন, মৃত্যুর মুখ থেকে ফিরলেন অপরজন

মালদার হরিশচন্দ্রপুরে বাংলা-বিহার সীমান্তে এক হাড়হিম করা ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে গিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের নির্মম হামলার শিকার হলেন দুই মহিলা। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দপুর এলাকায় আচমকা পথ আটকে এক মহিলাকে জোরপূর্বক নির্জন স্থানে তুলে নিয়ে যায় ওই যুবক। সেখানে তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাধা দিতে গেলে দ্বিতীয় মহিলাকেও চরম বেধড়ক মারধর করা হয়। তবে তিনি কোনওক্রমে প্রাণ হাতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে গ্রামে ফিরে এসে চাঞ্চল্যকর এই ঘটনার কথা খুলে বলেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথম মহিলার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পাশাপাশি অভিযুক্তের গ্রেফতারের দাবিতে শুরু হয় তুমুল বিক্ষোভ ও পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে মালদার হরিশচন্দ্রপুর এবং বিহারের অহমেদাবাদ—দুই রাজ্যের পুলিশই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে খুনের প্রমাণ মিলেছে এবং নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পলাতক অভিযুক্তের খোঁজে দুই রাজ্যের পুলিশ যৌথভাবে জোর তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *