৪০ ট্রিলিয়ন ডলারের ঋণের পাহাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি ও অর্থনীতির আসল সংকট

৪০ ট্রিলিয়ন ডলারের ঋণের পাহাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দাবি ও অর্থনীতির আসল সংকট

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় ঋণের বোঝা রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির কালেই ঋণের এই দ্রুত বৃদ্ধি এবং সুদ পরিশোধের বিপুল ব্যয় নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমানোর দাবি তুলে ফেডারেল রিজার্ভকে নিশানা করেছেন। তাঁর মতে, ঋণের সুদ বাবদ খরচ কমাতে পারলে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে, যা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজে লাগানো সম্ভব।

তবে কেবল ঋণের পরিমাণই চরম সংকটের মাপকাঠি নয়। মার্কিন ডলারের আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি মর্যাদা দেশটিকে বাড়তি ঋণ গ্রহণের সক্ষমতা দেয়। অর্থনীতিবিদদের মতে, আসল ঝুঁকি হলো ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ না হওয়া। বর্তমানে কেবল ঋণের সুদ মেটাতেই প্রতিরক্ষা বাজেটের চেয়ে বেশি অর্থ ব্যয় করছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি তাৎক্ষণিক ধসের চেয়ে মার্কিন অর্থনীতির কাঠামোগত দুর্বলতারই বড় সংকেত, যা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *