যাদবপুর কাণ্ড নন্দলাল বসুর ঐতিহ্যবাহী ফলক ভাঙল কারা, এবার তদন্তের খাঁড়া নামাচ্ছে বিশ্ববিদ্যালয়

যাদবপুর কাণ্ড নন্দলাল বসুর ঐতিহ্যবাহী ফলক ভাঙল কারা, এবার তদন্তের খাঁড়া নামাচ্ছে বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ সভা ডাকা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা রূপ নেয় হাতাহাতি ও মারামারিতে, যাতে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার জেরে ক্যাম্পাসের সামনে চরম উত্তেজনা ছড়ায় এবং পুলিশের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই অশান্তির মাঝেই বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে অবস্থিত বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর তৈরি ঐতিহাসিক ফলকটি ভেঙে ফেলা হয়। ঘটনার পেছনে এবিভিপির হাত রয়েছে বলে অভিযোগ উঠলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছে সংগঠনটি।

ঐতিহ্যবাহী সম্পত্তি ধ্বংসের এই ঘটনায় কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ঘটনার সত্যতা উন্মোচনে যাদবপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি ১৯ আগস্ট রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে ক্যাম্পাসে বেআইনিভাবে প্রবেশকারী বহিরাগত এবং ভাঙচুরে জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করা হবে বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *