মুখজুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় যুবক

মুখজুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে নয়া রেকর্ড গড়লেন ভারতীয় যুবক

তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা ২৭ বছরের যুবক ইসাক্কি মুথু ওরফে মুরুগান মুখে আস্ত মৌচাক নিয়ে টানা ৫ ঘণ্টা ৩ মিনিট বসে থেকে গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। মুখে হাজার হাজার জীবন্ত মৌমাছি ঘুরে বেড়ালেও তিনি এক চুলও নড়েননি। তাঁর এই অসাধারণ ধৈর্য ও সাহসকে স্বীকৃতি দিয়ে ‘চোলান ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘চায়না বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ তাঁকে বিশেষ সম্মান প্রদান করেছে। গত ২০ ফেব্রুয়ারি ভ্যালিয়ুরের মারিয়া আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে আয়োজিত অনুষ্ঠানে এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে, যা দেখে পতঙ্গবিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই একবাক্যে তাজ্জব বনে গিয়েছেন।

কৃষি বিজ্ঞানের স্নাতক মুরুগান স্রেফ খ্যাতি বা রেকর্ডের জন্য নয়, বরং পরিবেশে মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই বিপজ্জনক পথ বেছে নিয়েছেন। পেশায় মৌমাছি পালক এই তরুণ জানান, পরাগায়নের মাধ্যমে শস্য উৎপাদনে প্রকৃতির এই বন্ধুদের ভূমিকা অপরিসীম, কিন্তু সাধারণ মানুষ বিষাক্ত হুলের ভয়ে তাদের মেরে ফেলে। মানুষের মন থেকে সেই অযথা ভয় দূর করতে এবং তরুণদের কাছে মৌমাছি পালনকে একটি লাভজনক জীবিকা হিসেবে তুলে ধরতেই তিনি নিজেকে জীবন্ত মৌচাকে পরিণত করেন। মানসিক নিয়ন্ত্রণ ও অপরিসীম ধৈর্যের ওপর ভর করে গড়ে তোলা তাঁর এই রোমহর্ষক বার্তা এখন সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *