‘বাংলায় ফিরবে আইনের শাসন’: শিলিগুড়িতে শুভেন্দুর কাজের প্রশংসা করে মমতাকে তোপ শাহের

‘বাংলায় ফিরবে আইনের শাসন’: শিলিগুড়িতে শুভেন্দুর কাজের প্রশংসা করে মমতাকে তোপ শাহের

শিলিগুড়ি: রাজ্য বিজেপি সরকার গঠনের ১০০ দিন পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির কাওয়াখালির জনসভা থেকে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির ৪৩ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন করেছে শুভেন্দুর সরকার।

অমিত শাহের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় এসেই দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতারের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে। পাশাপাশি রাজ‍্যে সিএএ রূপায়ণে আবেদনের নথি জেলাশাসকদের মারফত দ্রুত যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিন্ডিকেট ও তোলাবাজি বন্ধ হওয়ার ভয়ে আগের সরকার ‘ন্যায় সংহিতা’ চালু করতে বাধা দিয়েছিল। তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম সেই ফাইলে সই করেছেন। জ়িরো এফআইআর এবং ৬ বছরের বেশি শাস্তির মামলায় ফরেন্সিক রিপোর্ট বাধ্যতামূলক করার মাধ্যমে রাজ‍্যে দ্রুত বিচার প্রক্রিয়া ও আইনের শাসন সুনিশ্চিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *