টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই অগস্টের শেষে ফের তোলপাড় হতে চলেছে বাংলা

টানা বৃষ্টির রেশ কাটতে না কাটতেই অগস্টের শেষে ফের তোলপাড় হতে চলেছে বাংলা

বিগত কয়েকদিনের অবিরাম বর্ষণে ভাসছে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মেঘ কেটে সাময়িক রোদ উঠলেও স্বস্তি মিলছে না পাঠকদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফিরোজপুর ও মিরাট থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপটি বাঁকুড়া ও দিঘা হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরে বাতাসে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির তীব্র সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সহ পার্বত্য উত্তরবঙ্গে বর্ষণের তাণ্ডব বজায় থাকবে।আবহাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ফলে অগস্ট মাসের শেষ দিনগুলিতে রাজ্যজুড়ে ফের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *