হাওড়ায় জমে থাকা জলে মিলল ব্যক্তির দেহ, চাঞ্চল্য

হাওড়ায় জমে থাকা জলে মিলল ব্যক্তির দেহ, চাঞ্চল্য

হাওড়ার দাসনগরের কাশিপুর এলাকায় বাড়ির সামনে জমে থাকা জল থেকে তড়িৎ দেয়াসি (৪৭) নামে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি বাড়ির সামনে থাকা কল থেকে জল আনতে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, রাস্তায় জমিয় থাকা জলের শ্যাওলায় পিছলে পড়ে যাওয়ার পর তিনি আর উঠে দাঁড়াতে পারেননি এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। খবর পেয়ে দাসনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট জানা যাবে।

এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হাওড়া পুরসভার দায়িত্বে থাকা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই মৃতের পরিবারে একটি বিশেষ তদন্তকারী দল পাঠান। মন্ত্রী নিহতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে পুরসভার পক্ষ থেকে সবরকম আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে হাওড়ার দীর্ঘদিনের নিকাশি সমস্যা স্বীকার করে নিয়ে তিনি জানান, সরকার দ্রুত এই সংকট দূর করতে উদ্যোগী হয়েছে। রাজ্য সরকার নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারে বিশাল বাজেট বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই নতুন প্রকল্পের কাজ শুরু হলে এই ধরনের জমা জলের ভয়াবহ সমস্যা থেকে সাধারণ মানুষ চিরতরে মুক্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *